দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা এবং জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার রামপুর দশাল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে স্থানীয় সাহতা ইউনিয়ন খেলাফত আন্দোলনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আব্দুর রহীম রুহী বলেন, বিগত সরকারের সময় বিরোধী মত দমনে সংঘটিত গুম ও নির্যাতনের অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে বাস্তব চিত্র দেখাতে উত্তরার র্যাব সদর দপ্তর এলাকায় অবস্থিত ‘আয়নাঘর’ ও নির্যাতনকেন্দ্রগুলো বিদেশি কূটনীতিক ও মানবাধিকার সংশ্লিষ্ট প্রতিনিধিদের পরিদর্শনের সুযোগ দেওয়া উচিত।
তিনি অভিযোগ করেন, আয়নাঘরের আলামত নষ্টের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন।
মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সমাজভিত্তিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিটি এলাকায় মাদক কারবারিদের তালিকা করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দেওয়ার পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সামাজিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
মাওলানা তরিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন খেলাফত আন্দোলনের নেত্রকোনা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা আবুল কাশেম, বারহাট্টা উপজেলা সদস্য সচিব মাওলানা আব্দুস সালাম, বারহাট্টা থানার সেকেন্ড অফিসার মুহাম্মাদ শফিকুর রহমান এবং স্থানীয় বিএনপির নেতারা।
আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
যে আই